শরণখোলায় ভাটফুলের শুভ্র ছোঁয়া, মুগ্ধ জনপদ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন   |   ভিন্ন খবর

শরণখোলায় ভাটফুলের শুভ্র ছোঁয়া, মুগ্ধ জনপদ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বসন্তের হালকা বাতাসে শরণখোলা উপজেলার গ্রামীণ জনপদ এখন সাদা ভাটফুলে সেজে উঠেছে। ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নের সড়ক, খালপাড় ও পতিত জমিতে ফুটে থাকা ভাটফুল পথচারীদের দৃষ্টি কাড়ছে।

স্থানীয় স্কুলছাত্র হাসিব ফরাজি জানায়, “প্রতিদিন ক্লাসে যাওয়ার পথে ভাটফুল দেখলে মনটা ফুরফুরে হয়ে যায়। এত সুন্দর দৃশ্য আগে খেয়াল করিনি।"

কৃষক জামাল মীর বলেন, “এই ফুল নিজেরাই জন্মায়, তবু চারপাশ আলোকিত করে। এখন অনেক জায়গায় ঝোপঝাড় পরিষ্কার করা হয়, তাই এমন দৃশ্য কমে যাচ্ছে।"

উপজেলার এক পরিবেশকর্মী  বলেন, “ভাটফুল মৌমাছি ও প্রজাপতির জন্য গুরুত্বপূর্ণ। দেশীয় গাছপালা রক্ষা না করলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে।"

প্রকৃতিপ্রেমীরা গ্রামীণ এ সৌন্দর্য সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ভিন্ন খবর এর আরও খবর: