লালমাইয়ে সাংবাদিকদের সম্মানে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন এর ইফতার মাহফিল!

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন   |   ভিন্ন খবর

লালমাইয়ে সাংবাদিকদের সম্মানে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন এর ইফতার মাহফিল!

লালমাই প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতার উদ্যোগে লালমাই প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) স্থানীয় থ্রী স্টার হোটেল নূর জাহানের হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন এর উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অংশ নেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থনীতির কাগজের প্রতিনিধি কামাল হোসেন, প্রেস ক্লাবের সাবেক আহবায়ক অমর বনিক, সাপ্তাহিক লালমাই বার্তার সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, দৈনিক কালবেলা প্রতিনিধি ও দৈনিক ডাক প্রতিদিনের সহযোগী সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সকালের সময় প্রতিনিধি জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লার কাগজ প্রতিনিধি প্রদীপ মজুমদার, অর্থ সম্পাদক ও কুমিল্লার সময় নির্বাহী সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক ও ইনকিলাব প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক কুমিল্লার জমিন প্রতিনিধি গাজী মামুন, সমাজকল্যাণ সম্পাদক ও কুমিল্লা প্রতিদিন ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল রানা, শিক্ষা সম্পাদক ও দৈনিক ভোরের সূর্যোদয় প্রতিনিধি সাংবাদিক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি কাজি ইয়াকুব আলী নিমেল, সহক্রীড়া সম্পাদক ও কুমিল্লা প্রতিদিন প্রতিনিধি অরুণ পাল, দৈনিক দিনকাল প্রতিনিধি আফজল রনি, দৈনিক সমাজকন্ঠ প্রতিনিধি তমাল বণিক, শাহাদাত ও মনিরুজ্জামানসহ সংবাদকর্মীরা। এতে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নজির আহমেদ, জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন,  স্বেচ্ছাসেবকদল নেতা মোজাম্মেল হক ও আবদুল্লাহ আল মাহমুদ অপু।

এ-সময় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, সাংবাদিকরা জাতির বিবেকে, সমাজের দর্পণ। আপনাদের কলমের জোরে অপরাধী অপরাধ করতে ভয় পায়। আপনাদের লেখনী কারও পক্ষে গেলে ধন্যবাদ পান, বিপক্ষে গেলে গালি শুনেন। তবে, দিনশেষে আপনাদের মাধ্যমেই সমাজের বিভিন্ন অনিয়মের খুটিনাটি বিষয়গুলো আমরা জানতে পারি৷ আপনারা অসীম সাহসিকতা এবং ধৈর্যের মাধ্যমে সংবাদপত্রে লিখে যাচ্ছেন। আর ধৈর্য্য আছে বলেই আপনারা সাংবাদিক। আপনাদের কলমের কালির মাধ্যমে খারাপ মানুষ ভালো হয়। আমি আশা করবো সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য আপনারা কলম চালিয়ে যাবেন৷ যাতে সমাজ থেকে মাদক, চাঁদাবাজী, ধান্দাবাজী, মামলাবাজী চিরতরে দূর হয়ে যায়। আসলে সংবাদমাধ্যমে মানুষ মন খুলে কথা বলতে পারে। লালমাই উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়তে আপনাদের ভূমিকা চাই। পাশাপাশি সাংবাদিকদের সকল জনকল্যাণমূলক সংবাদ এবং ভালো কাজে আমি পাশে থাকবো।

ভিন্ন খবর এর আরও খবর: