ডোনাল্ড ট্রাম্পকে ‘রাজা’ আখ্যা দিলো হোয়াইট হাউস

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে ‘রাজা’ আখ্যা দিলো হোয়াইট হাউস


যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছে হোয়াইট হাউস। ছবিটির ক্যাপশনে লেখা হয় ‘দুই রাজা’, যেটিকে ঘিরে রাজনৈতিক মহল ও জনপরিসরে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে আয়োজিত আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনায় ট্রাম্প ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলাকে স্বাগত জানান। এ সময় ট্রাম্প ও চার্লসের করমর্দনের একটি ছবি প্রকাশ করা হয়, যার ক্যাপশনে ‘দুই রাজা’ লেখা ছিল।


এ নিয়ে সমালোচনা করে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘অপমানের রাজা’ বলে মন্তব্য করেন।

অন্যদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে রাজা হিসেবে দেখানোর অভিযোগ নাকচ করে বলেন, আমি রাজা নই। যদি রাজা হতাম, তাহলে আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে হতো না।

এর আগেও, ২০২৫ সালের অক্টোবর মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে মুকুট পরে যুদ্ধবিমান চালাতে দেখা যায়।


সূত্র: রয়টার্স 

আন্তর্জাতিক এর আরও খবর: