পাবলিক হেলথ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অবদানের জন্য রেজাউল করিমকে বিএএমএ-র সংবর্ধনা প্রদান
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন | ভিন্ন খবর
শিব্বির আহমদ ( সিলেট): পাবলিক হেলথ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশন (বিএএমএ), সিলেট বিভাগীয় শাখা। শুক্রবার (৬ মার্চ) দুপুর ৪টায় সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য ও প্রাচীন চিকিৎসা পদ্ধতির আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা আয়ুর্বেদিক চিকিৎসার ঐতিহ্য, গবেষণার সম্ভাবনা এবং আধুনিক স্বাস্থ্যসেবায় এর কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিএএমএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুলের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. নাইমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউনানী চিকিৎসক ও গবেষক হাকিম শাহিদুর রহমান শাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সভাপতি ও বিশিষ্ট লেখক, গবেষক আবু সালেহ আহমদ, বিশিষ্ট ইউনানী চিকিৎসক হাকিম গোলাম কিবরিয়া, বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ও ট্রেডিশনাল মেডিসিনের গবেষক জাহাঙ্গীর আলম বাবুল।
সংবর্ধিত মো. রেজাউল করিম বর্তমানে সিলেট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ম্যানেজার অ্যাডমিন হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নতকরণে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অসামান্য অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাঁর ভূয়সী প্রশংসা করেন।
