সংযম সাধন মানুষের সঠিক জীবনাচার-- মীর শাহ আলম

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

সংযম সাধন মানুষের সঠিক জীবনাচার-- মীর শাহ আলম

শিব্বির আহমদ ( সিলেট):  রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য শুধু সংযম সাধন করা নয়, সংযম সাধন মানুষের সঠিক জীবনাচার। জীবনভর সঠিক সংযম সাধন করলে সমাজ থেকে ঘুষ, দূর্নীতি, অবিচার, অনাচার হারিয়ে যাবে। মানুষ নিজেকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেকে সম্মানিত করতে পারবে।


গত ৬ মার্চ শুক্রবার বিকাল চারটায় সিলেটের একটি রেঁস্তোরায় পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক ঘোষিকাদের সংগঠন র‍্যাংক সিলেট এর ইফতার মাহফিলের আয়োজনে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সাবেক আঞ্চলিক পরিচালক মির শাহ আলম একথাগুলো বলেন।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির অপূর্ব নিদর্শন র‍্যাংক সিলেটের আয়োজনে ইফতার মাহফিল। দীর্ঘ বছর ধরে তাদের আয়োজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক প্রাণের সম্মিলন ঘটায়।



বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এস এম জিল্লুর রহমান, উপ-আঞ্চলিক পরিচালক মো: মোমিনুর রহমান, পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক মো: আবু নাছের, মো: দেলওয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, চীফ এনাউন্সার রোকেয়া বেগম, র‍্যাংক সিলেটের প্রতিষ্ঠাতা সাাধারণ সম্পাদক নাট্যকার মু. আনোয়ার হোসেন রনি, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ বিজ্ঞ আইনজীবি ও গীতিকার ডক্টর মো: শহিদুল ইসলাম প্রমূখ।


সংগঠনের সভাপতি সৈয়দা হাসনা আক্তারের সভাপতিত্বে সহ সাধারণ সম্পাদক এডভোকেট মামুন হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি দাস।


সভায় উপস্থিত ছিলেন নাট্যশিল্পী কাজী আয়েশা বেগম, মো: শফিকুল ইসলাম, শাহনাজ বেগম, মো: আব্দুল আজিজ, মো: ফয়সল উদ্দীন, মো: জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা শেফালী বেগম, শীমূল আক্তার, মো: মাছুম আহমাদ, সাবিহা সুলতানা, কুমকুম হাজেরা মারুফা, নন্দিতা দত্ত, শিল্পী চক্রবর্তী, জয়শ্রী দেব, মাসুদা সিদ্দিকা রুহী, জিল্লুর রহমান জয়, সুকান্ত গুপ্ত, রিফাত আরা, চন্দ্রিকা বড়ুয়া মন্টি, রীমা চৌধুরী, শর্মিলা দেব পূরবী, রিফাত আরা রিফা, শতাক্ষী চক্রবর্তী কৃষ্টি, শ্যামলী দাস, তিলোত্তমা নাথ তন্বি, অনামিকা চন্দ, পাপিয়া রায়, প্রীতি রঞ্জন তালুকদার, ফাতেমা শারমিন, তালুকদার মো: হাবিবুর রহমান রাব্বি, তমালিকা চন্দ পিউ প্রমূখ।

জেলার খবর এর আরও খবর: