চট্টগ্রাম ইপিজেড গৃহবধূ হত্যার আসামি গ্রেপ্তার

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

চট্টগ্রাম  ইপিজেড গৃহবধূ  হত্যার  আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম  ইপিজেড এলাকায়  শামীমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যার পর স্বর্ণালঙ্কার ও টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় নিহতের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে  ইপিজেড থানা  পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে নিহতের ঘর থেকে চুরি হওয়া স্বর্ণের কানের দুল, আংটি ও মোবাইল ফোন।


সোমবার (১৩ সেপ্টেম্বর)  বিকালে  ইপিজেড থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা।


তিনি বলেন, রবিবার চট্টগ্রাম নগরের ইপিজেড থানার নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলায়

শামীমা নামের এক নারীকে হাত-পা বেঁধে মুখে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর বাসায় থাকা ১২ আনা স্বর্ণ, একটি মোবাইল ফোন,  নগদ টাকা লুট করে   পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ভাই মো. আজম বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে নিহতের প্রতিবেশী মো. কিবরিয়া জাফর নামে একজনকে  গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত  কিবরিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আর্থিকভাবে অস্বচ্ছলতার কারণে পূর্ব পরিকল্পিতভাবে তাকে খুন করে স্বর্ণ ও মোবাইল লুট করে পালিয়ে  যায়।

তিনি বলেন, কিবরিয়া ১০ সেপ্টেম্বর   শনিবার  দিবাগত রাত ২টার পর ভিকটিম শামীমার দরজায় টোকা দেয়। কিবরিয়া পূর্ব পরিচিত ও পার্শ্ববর্তী ভাড়াটিয়া হওয়ায় শামীমা রুমের দরজা খুলে দেন। রুমে প্রবেশ করেই কিবরিয়া তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিনটি স্বর্ণের দুল, দুটি স্বর্ণের আংটি ও একটি মোবাইল লুট করে নিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের নিউমুরিং তক্তার পুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ৫ম তলার ভাড়া বাসা থেকে শামীমা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমা পটুয়াখালীর বাউফল থানার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন রাঙ্গামাটি বিজিবিতে চাকরি করেন বলে জানা গেছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: