গৌরীপুর জামায়াতে ইসলামীর ইফতার

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন   |   জেলার খবর

গৌরীপুর জামায়াতে ইসলামীর ইফতার


মোস্তাকিম  (গৌরীপুর , ময়মনসিংহ) : 

ময়মনসিংহের গৌরীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।  উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে সোমবার স্থানীয় পাবলিক হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি  মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার আমির মাওলানা বদরুজ্জামান। সঞ্চালনা করেন উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ।

বিশেষ অতিথি সাবেক উপজেলা শাখার আমির এড. সৈয়দ গোলাম  সারওয়ার, উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, আরো উপস্থিত ছিলেন  ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ  মাওলানা রুকন উদদীন, বোকাইনগর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাইদুর রহমান, লামাপাড়া আর্দশ মাদ্রাসার সুপার সৈয়দ শহিদুল ইসলাম ,  পুম্বাইল ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিম,  ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী  প্রিন্সিপাল মাওলানা এমদাদুল হক, বোকাইনগর কামিল মাদ্রাসা আরবি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ২ নং গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, ৬ বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকির, ৮ নং ডৌহাখোলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, ৪ নং মাওহা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সুলতান আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল বারি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম, পৌর শাখার সভাপতি ডাঃ আব্দুর নূর, উপজেলা শিবিরের সভাপতি সালেহীন কবির প্রমূখ।

জেলার খবর এর আরও খবর: