লালমাই উপজেলা জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন | জেলার খবর
রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা, সাংবাদিক ও পেশাজীবিদের সম্মানে লালমাই উপজেলা জামায়াতের ইফতার মাহফিল সোমবার (৯ মার্চ) হোটেল নুরজাহানে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মোহাম্মদ ইয়াছিন আরাফাত।
লালমাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর নূরের সভাপতিত্বে ও সেক্রেটারী ইমাম হোসাইন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার অফিস সম্পাদক, সাবেক চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার মজু. কামাল, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ূম, অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, মাওলানা মফিজুর রহমান, লালমাইম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন।
ইফতারে অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট আবদুল মোতালেব মজুমদার, মানবাধিকার কর্মী মিজানুর রহমান, এডভোকেট শামসুল আলম সুমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কবির হোসেন, নোমান হোসেনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা ও পেশাজীবিরা।
