সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন   |   জেলার খবর

সুনামগঞ্জে দুই ইটভাটাকে তিন লক্ষ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ


সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ইটভাটাকে ৩ লক্ষ টাকা জরিমানা ও ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার এই অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমাণ আদালতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কয়েকটি ধারা লঙ্ঘন করায় বিরামপুরের মেসার্স খন্দকার ব্রিকস বালিকান্দি ও হালুয়ারঘাটের মেসার্স মিজান ব্রিকসের ইটভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সুনামগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সদর থানা পুলিশের সদস্যবৃন্দ। 

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

জেলার খবর এর আরও খবর: