কাঁদা জল ঘোলা করে মাছ ধরা, কমছে দেশীয় মাছ

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন   |   জেলার খবর

কাঁদা জল ঘোলা করে মাছ ধরা, কমছে দেশীয় মাছ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামে এখনও দেখা যায় গ্রামবাংলার পুরনো এক দৃশ্য—কাঁদা জল ঘোলা করে মাছ ধরা। স্থানীয়রা খাল-বিল ও ছোট জলাশয়ে নেমে কাঁদা নেড়ে পানি ঘোলা করে দেশীয় মাছ ধরে থাকেন।স্থানীয় বাসিন্দা মো. কবির মীর জানান, এই পদ্ধতিতে মূলত তার ছেলে ও প্রতিবেশী রুহুল মীরসহ অনেকে এভাবে মাছ ধরেন। পানিতে কাঁদা ঘোলা হয়ে গেলে লুকিয়ে থাকা মাছ সহজেই ধরা পড়ে। কই, মাগুর, শোল, টাকি, পুটি, ট্যাংরা, বাইন, কোরাল ও চিংড়ি মাছ পাওয়া যায়।

মো. কবির মীর বলেন, “আগে আমাদের খাল-বিলে অনেক দেশীয় মাছ পাওয়া যেত। এখন আর সেই মাছ নেই। কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় এবং মাছের প্রজনন মৌসুম বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে কোচ দিয়ে মা মাছ ধরার কারণে মাছের সংখ্যা কমে গেছে।"

তিনি আরও বলেন, “এক সময় সরপুটি, পাবদা ও দেশীয় ট্যাংরা মাছ প্রচুর পাওয়া যেত। কিন্তু এখন এসব মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।"স্থানীয়দের মতে, দেশীয় মাছ রক্ষায় কৃষিজমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং মাছের প্রজনন মৌসুমে মা মাছ ধরা বন্ধ করা প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে এসব দেশীয় মাছ শুধু স্মৃতিতেই রয়ে যাবে।

জেলার খবর এর আরও খবর: