দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমান তালে চলতে হবে

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন   |   জেলার খবর

দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমান তালে চলতে হবে


 গৌরীপুর, ময়মনসিংহ, প্রতিনিধি:  

দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমান তালে চলতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। রোববার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহের উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।  ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেন, এই নারী দিবসের সম্মানে তোমরা আজকে একটা প্রতিজ্ঞা করবা যে, আমরা মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেবো না, নারীকে স্বাবলম্বী হতে হবে, আর স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই।

তিনি আরো বলেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী আর এ অর্ধেক নারীর যদি উন্নতি না হয় তাহলে বাকি অর্ধেক পুরুষের উন্নতি করে কোনো লাভ নেই। দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমান তালে চলতে হবে। আমি নারীদের আহবান করি, তারা যেন পুরুষদের সাথে কম্পিটিশন করে উপরে উঠে যায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমিন পাপ্পা।  বক্তব্য  দেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সুনন্দা সরকার প্রমা,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার খাতুন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান প্রমুখ।

জেলার খবর এর আরও খবর: