রাজবাড়ীতে জাল টাকা সহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৭:১৫ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী) :
রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রাম ও পৌর শহরের ১নং রেল গেট এলাকা থেকে জাল টাকা সহ প্রতারক চক্রের (দুই) সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ঢাকার ডেমরা থানা এলাকার মৃত আঃ রহমান মোল্লার ছেলে মোঃ জাহিদ মোল্লা (৩৬), নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চিরিঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ মহিউদ্দিন চৌধুরী (৪৪)।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদৎ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামে অভিযান চালিয়ে প্রথমে মোঃ জাহিদ মোল্লাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে তার আরেক সহযোগি মোঃ মহিউদ্দিন চৌধুরীকে পৌর শহরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ সংক্রান্ত বিষয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

