নোয়াখালীতে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
আজ নোয়াখালী অঞ্চলে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়াও অনুষ্ঠানে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মাঠ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, গ্রাহক আস্থা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সময়মতো বীমা দাবি পরিশোধ প্রতিষ্ঠানটির অঙ্গীকারের প্রতিফলন এবং গ্রাহক আস্থা অর্জনের অন্যতম প্রধান উপাদান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়।
