জামিনে মুক্তি পেলেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

জামিনে মুক্তি পেলেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ


জাকির হোসেন, সালথা (ফরিদপুর) :


প্রায় এক মাস কারাভোগ করার পর জামিনে মুক্তি পেলেন সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাতুব্বর (৪৫)।


১৭ আগস্ট বুধবার ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি হাজির হয়ে জামিন আবেদন করিলে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ২৭ দিন কারাভোগ করার পর মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা দায়রা জজ আদালত হইতে সকাল সাড়ে ১০ টায় জামিন পান তিনি।


আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ জাহিদুল হাসান লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রসঙ্গ, গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।


এ ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় দীর্ঘদিন সে পলাতক থাকার পর বুধবার (১৭ আগস্ট) ফরিদপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: