মাধবপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরন মামলা করার চেষ্টা

 প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:১০ পূর্বাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

মাধবপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরন মামলা করার চেষ্টা



শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুরে এক ব্যাক্তি কে পিটিয়ে আহত করে উল্টো তাদের বিরুদ্ধে শিশু অপহরন করার চেষ্টার অভিযোগ এনে ফাঁসাতে চেষ্টা করছে একটি চক্র। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামে। ঘটনার সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে মোঃ আমসু মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ নুর মিয়ার লোকজনদের দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। 

গত ২১ আগষ্ট  আমসু মিয়ার ভাই সাজু মিয়া  ট্রাক্টর দিয়ে জমি চাষ করে টাকা নিয়ে বাড়িতে যাবার সময় নুর মিয়ার লোকজন সাজু মিয়া কে আটক করে পিটিয়ে আহত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় সাজু মিয়ার ভাই মোঃ আমসু মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৬ আদালতে একটি অভিযোগ করেন। আমসু মিয়ার অভিযোগ করার কয়েকদিন পর  নুর  মিয়ার আত্মীয় মামুন মিয়ার ছেলে কে অপহরনে চেষ্টার অভিযোগ এনে আমসু মিয়া ও তার স্বজনদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে রাজাপুর গ্রামের সাধারন লোকজন জানান, শিশু অপহরনের ঘটনাটি তারা শুনেনি। 

রাজাপুর গ্রামের করম আলী জানান, শিশু অপহরন চেষ্টার ঘটনাটি সাজানো। গ্রামে এই রকম কোন ঘটনা হয়নি। 

এ ব্যাপারে মাধবপুর থানার অন্তগত মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মঞ্জুরুল ইসলাম জানান, শিশু অপহরনের চেষ্টার অভিযোগটি প্রাথমিক ভাবে মনে হচ্ছে সত্য নয়। তবে দু পক্ষের মধ্যে পূর্ব থেকে বিরোধ চলছে। 





আইন-আদালত-অপরাধ এর আরও খবর: