ভোলায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

ভোলায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আজ ভোলা জেলায় বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী। তিনি পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনসুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সভায় তিনি বীমা খাতে গ্রাহক আস্থা বৃদ্ধি, দ্রুত দাবি নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে ব্যবসা উন্নয়নে সকল কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বীমা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: