ঝালকাঠিতে তোলাবায়ে মুছলিহীনের সম্মেলন : ইসলামী সমাজ গঠনে ঐক্যের আহ্বান

 প্রকাশ: ০২ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন   |   জেলার খবর

ঝালকাঠিতে তোলাবায়ে মুছলিহীনের সম্মেলন : ইসলামী সমাজ গঠনে ঐক্যের আহ্বান


মো. রাজু খান ( ঝালকাঠি) : ঝালকাঠির নেছারাবাদে বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীনের উদ্যোগে ‘বার্ষিক তোলাবা সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুযাম্মায়ে নেছারাবাদ কমপ্লেক্সের এ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীন। তোলাবা সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহম্মদ সাইফুল্লাহ সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের সেক্রেটারী জেনারেল, মাওলানা মুহম্মদ মাছুম বিল্লাহ আযীযাবাদী। সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ তোলাবায়ে মুছলিহীনের কেন্দ্রীয় দায়িত্বশীল মুহাম্মদ মাশাহিদুল ইসলামসহ জেলা, উপজেলা ও প্রতিষ্ঠানের স্থানীয় কমিটির নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, "বর্তমান সময়ে তোলাবা সদস্যদের শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে যুগোপযোগী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলীতে উজ্জিবীত হওয়া সময়ের দাবী। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠন করে সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার কোনো বিকল্প নেই।" সম্মেলনের মাধ্যমে তোলাবা সদস্যদের মাঝে দ্বীনি চেতনা, নৈতিকতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়। 

জেলার খবর এর আরও খবর: