সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ঢাকা অঞ্চলের ত্রৈমাসিক ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ঢাকা অঞ্চলের ত্রৈমাসিক ‘বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত

আজ সাউথইস্ট ব্যাংক পিএলসির ট্রেনিং ইনস্টিটিউটে, ঢাকা রিজিওনের ৩৭ জন শাখা ব্যবস্থাপককে নিয়ে ত্রৈমাসিক ’বিজনেস রিভিউ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান সভাপতিত্ব করেন। 

এছাড়াও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা রিজিওনের ৩৭ জন শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টীম উপস্থিত ছিলেন। 

উক্ত মিটিংয়ে ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, লোন, রিকভারি এবং আরো উন্নত কাস্টমার সার্ভিস দেওয়ার উপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য গৃহীত কৌশলগত ব্যবসায়িক নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সর্বোপরি, ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ করে মিটিং সমাপ্ত হয়। 


অর্থ ও বাণিজ্য এর আরও খবর: