যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আব্বাস আরাগচি


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণ অবিশ্বাস রেখেই তারা আসন্ন আলোচনায় অংশ নিচ্ছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে।আরাগচি বলেন, ইরান তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীত আচরণকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ এবং ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার শুরুতেই ইরানের এমন কঠোর অবস্থান সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি ইকরেছে। 

সূত্র: আল–জাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর: