হামের টিকাদান কর্মসূচি সারাদেশে শুরু ২০ এপ্রিল: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন | জনদুর্ভোগ
আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই কথা জানান।
gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা ঘোষণা করেছিলাম আগামী ৩ মে থেকে সারাদেশে টিকা দেওয়া হবে। কিন্তু ইউনিসেফ থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করতে পারায় আমরা এটিকে ১৪ দিন এগিয়ে নিয়ে এসেছি।
