পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান, কমিশনার আজিজী ও ফরিদ

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন   |   জাতীয়

পদত্যাগ করলেন  দুদক চেয়ারম্যান, কমিশনার আজিজী ও ফরিদ


দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন। এ ছাড়া দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।   দুদকের পদত্যাগকারী একজন কমিশনার  এই তথ্য নিশ্চিত করেছেন। 

পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী বলেন, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার। তবে কমিশনার মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী সাধারণত মিডিয়াতে নিয়মনীতির কথা বেশি আওড়াতেন। কিন্তু তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে আলোচনার মাধ্যমে তিনি ঘুষের টাকা  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জস্থ শাহ্ নেয়ামতউল্লাহ (রহঃ) এর মাজার কমপ্লেক্সের নামে গ্রহণ করতেন। এখানে  একটি এতিমখানাসহ মাদ্রাসা আছে।  মিঞা মহাম্মদ আলী আকবর আজিজী  জনৈক ব্যক্তিকে দুদকের মামলায় খালাস করবে বলে প্রতিশ্রুতি দিয়ে সেই এতিমখানায়  ১৬ কোটি টাকা অনুদান নিয়েছিলেন বলে কথিত আছে। এটা দুদক প্রধান কার্যালয়ে ওপেন সিক্রেট।  

জাতীয় এর আরও খবর: