রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদিন বাসসকে জানান, রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ  দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আন্তর্জাতিক এর আরও খবর: