রাজাপুরে দুটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টে নারী গ্রেপ্তার

 প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ অপরাহ্ন   |   আইন-আদালত-অপরাধ

রাজাপুরে দুটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টে নারী গ্রেপ্তার


রাজু খান (ঝালকাঠি) :  ঝালকাঠির রাজাপুরে পৃথক দুইটি চেক জালিয়াতি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার উপজেলা সদরের থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঐ নারীর নাম আয়শা আক্তার সুমা (২২)। সে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে। পুলিশ জানায়, ২০২১ সালে সুমাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দুইটি চেক জালিয়াতির মামলা হয়। ঐ মামলায় সুমা নামে ওয়ারেন্ট আসলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও সুমার নামে রাজাপুর থানায় আরো একটি ডিজিটাল মামলা রয়েছে বলেও পুলিশ জানায়। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় সুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


আইন-আদালত-অপরাধ এর আরও খবর: