আশুলিয়ায় কাঠগড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস কতৃপক্ষ
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন | আইন-আদালত-অপরাধ
মোঃ শামীম আহমেদ,(আশুলিয়া 'ঢাকা) :
আশুলিয়ায় কাঠগড়া দেওয়ান বাড়ী এলাকায় প্রায় দুই কিলোমিটার ব্যাপী পাইপলাইনসহ প্রায় পাঁচশতাধিক বসতঃ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের কর্তৃপক্ষ। ৬ সেপ্টেম্বর ২০২২ইং মঙ্গলবার দিনব্যাপী তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি কুচক্রি মহল আমাদের বৈধ সরবরাহ লাইন থেকে অবৈধভাবে নিম্নমানের দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে আসছে। অভিযান চালিয়ে আমরা এইসব অবৈধ লাইন বিচ্ছিন্নসহ অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি, এতে প্রায় পাচঁশত বসতঃ বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন তিতাসের সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, সুমন দাস ও আব্দুস সালামসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ। অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

