ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন   |   সারাদেশ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


শিব্বির আহমদ (ওসমানীনগর): সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে লোকাল বিরতিহীন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন ৮নং উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মশাহিদ আলীর ছেলের জাহেদ আহমদ (২৫) ও ধনপুর গ্রামের রেদুয়ান আহমদ (২৪)।

অন্যদিকে রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গতিতে স্থান ত্যাগ করলে লোকাল বাসটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫টায় সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী সিলেট বিরতিহীনের একটি লোকাল বাস পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। রাস্তা ফাঁকা থাকায় বাসটি দ্রুত গতিতে স্থান ত্যাগ করে।


সারাদেশ এর আরও খবর: