পঞ্চগড়ে প্রাণিসম্পদ প্রদর্শনী

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে প্রাণিসম্পদ প্রদর্শনী


মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) :স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।

উদ্বোধন শেষে আলোচনা সভায় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম উদ্দিন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

প্রদর্শনীতে সদর উপজেলার ৫০ জন খামারী তাদের গরু, মহিষ,  ছাগল, ঘোড়া, ভেড়া, হাঁস-মুরগী  কবুতরসহ বিভিন্ন জাতের পশু-পাখি নিয়ে প্রদর্শনীতে অংশ নেন।


সারাদেশ এর আরও খবর: