সুনামগঞ্জে বিএনপির পদযাত্রা

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ

সুনামগঞ্জে বিএনপির পদযাত্রা


শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):

বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে সুনামগঞ্জে পদযাত্রা করেছে বিএনপি।

(২৫ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১  টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ পদযাত্রা বের হয়।

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিলসহকারে পদযাত্রায় যোগ দেন নেতাকর্মীরা।

পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেন বখত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিএনপির পদযাত্রা কর্মসূচি।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল। এসময় সাবেক সংসদ সদস্য নজির হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, অ্যাড.  মল্লিক মঈন উদ্দিন সুহেল, আকবর আলী, অ্যাড. শেরেনুর আলী, নাদির আহমদ, অ্যাড. জিয়াউর রহীম শাহীন, রেজাউল হক, সেলিম উদ্দিন, সামসুজ্জামান, মোনাজ্জির হোসেন, অ্যাড. মামুনুর রশীদ কয়েস, কামরুজ্জান কামরুল, আনিসুল হক, জামাল উদ্দিন বাকের, কামরুল ইসলাম রাজু, সুহেল আহমদ, কালা চান, জাহাঙ্গীর আলম, তারেক মিয়া, আনোয়ার আলমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


সারাদেশ এর আরও খবর: