রূপসায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (রুপসা) : রূপসায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিপি) আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ২৫ ফেব্রুয়ারি ১১.৩০ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে । প্রধান অতিথি হিসেবে এ প্রাণিসম্পদ পদর্শনী মেলা উদ্বোধন করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি। এ সময় প্রধান অতিথি বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শন শেষে প্রধান অতিথি আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শেখ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার। এসময় বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, আইসিটি কর্মকর্তা মো: রেজাউল করিম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওসি তদন্ত মো:সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, তথ্য কর্মকর্তা দিলশানারা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আ:মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফ ম আলাউদ্দিন মাহমুদ, সৈয়দ মোরশেদ আলম বাবু,শাহজাহান কবির প্যারিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমদাদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদ শেখ, আজমল ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মইন উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের আশিষ রায়, সরদার জসিম উদ্দিন,মোঃ রবিউল ইসলাম, তারেক আজিজ,আবুল কালাম আজাদ, খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন,নুর ইসলাম সরদার, শফিকুর রহমান ইমন, মহিউদ্দিন মানিক, রায়হান ফকির, ছাত্রলীগের আরিফুর রহমান কাজল, নাজমুল হুদা অঞ্জন, শেখ রিয়াজ,জনি, রাসেল,জুয়েল সরদারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

