নিজ গ্রামেই হবে ব্যারিস্টার নাজমুল হুদার শেষ ঠিকানা
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন | রাজনীতি
নিজ গ্রাম রাজধানীর দোহার উপজেলার শাইনপুকুর গ্রামেই শেষ ঠিকানা হবে ব্যারিস্টার নাজমুল হুদার।
নাজমুল হুদার এপিএস মো. শামীম আহসান জানান, রাতে মরদেহ ধানমন্ডি বাসভবনে রাখা হবে।
সোমবার ধানমন্ডি সাত মসজিদ রোডের মসজিদে হবে জানাজা।
সেখান থেকে নাজমুল হুদা শেষবারের জন্য ফিরবেন নিজ এলাকা দোহারে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইনপুকুর গ্রামে তাকে দাফন করা হবে।
এর আগে রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

