বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

 প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন   |   রাজনীতি

বিএনপি নির্বাচিত না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন : চৌধুরী নায়াব ইউসুফ এমপি

নাজিম বকাউল (ফরিদপুর ) :

ফরিদপুর- ০৩ (সদর) আসনের বিএনপির সংসদ সদস্য চৌধূরী নায়াব ইউসুফ বলেছেন, বিএনপি ক্ষমতায় না গেলে, আমি এমপি না হলে মহিলারা বিপদে পড়ে যেতেন। ঘর থেকে বের হতে পারতেন না। কারো কাছে গিয়ে দাড়াইতেও পারতেন না। 

সোমবার বিকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ভেলাবাজ ও হাট গোবিন্দপুর গ্রামে কয়েকশত নারীর মাঝে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সাধারণ মানুষ যাতে কষ্টে না থাকে, সেই ধরনের প্রকল্প হাতে নিচ্ছে বিএনপি সরকার। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা ছাড়াও কৃষিকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।চৌধূরী নায়াব ইউসুফ জানান, ফরিদপুরের কুমার নদ খননের মাধ্যমে কৃষকরা যাতে উপকার পেতে পারে সে ব্যবস্থা করা হবে। 

এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক চৌধূরী ফারিয়ান ইউসুফ, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মৃণাল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ^াস তরুন, কৃষ্ণনগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও যুবদলের সভাপতি মো. নান্নু মোল্লা এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


রাজনীতি এর আরও খবর: