বৈরি আবহাওয়ায় পটুয়াখালীতে জন্মাষ্টমী পালিত
প্রকাশ: ২৩ অগাস্ট ২০১৯, ০৮:৪৮ অপরাহ্ন | সারাদেশ
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী): আজ ২৩ আগস্ট হিন্দু ধর্মানুসারীদের উৎসব জন্মাষ্টমী পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হয়েছে। আজকের এই দিনে হিন্দু ধর্মানুসারীদের ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণ হয়ে জন্ম নিয়েছিল মাতা দেবকীর গর্ভে। ধর্মপ্রাণ হিন্দুদের ঘরে ঘরে চলছে এই দিন গোপাল পুজোর উৎসব। পটুয়াখালীতে সকাল থেকেই বৃষ্টিপূর্ন আবহাওয়ার মধ্যে অনুসারীরা শহরের বিভিন্ন প্রধান সড়কে র্যালি করেন। বিভিন্ন মন্দিরে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা ভোগ প্রসাদের। হিন্দুরা যাতে আজকের দিনটি উৎযাপন করতে পারে পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে নিরাপত্বার ব্যবস্থা করেছেন। আনন্দ উৎসবের মাধ্যমে পটুয়াখালী হিন্দু ধর্মানুসারীরা সুষ্ঠভাবে জন্মাষ্টমি পালন করছেন বলে জানান অনুসারীরা।

