২১ আগস্ট উপলক্ষে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০১৯, ১২:৫৪ পূর্বাহ্ন   |   সারাদেশ

২১ আগস্ট উপলক্ষে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা

শামীম খান শামীম (গৌরীপুর, ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে ভয়াল ২১ আগস্ট নিহতদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, সত্যেন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম, নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

সারাদেশ এর আরও খবর: