গৌরীপুর পৌরসভায় এডিস মশার বিরুদ্ধে এ্যাকশনে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম
প্রকাশ: ১০ অগাস্ট ২০১৯, ০৪:১০ পূর্বাহ্ন | সারাদেশ
শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৯ আগস্ট/১৯) পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংসে এ্যাকশানে নামেন। পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধনে ওয়ার্ডে ওয়ার্ডে মশক ধ্বংসের ওষুধ ছিটানোর মাসব্যাপি কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এডিস মশা ধ্বংস ও ডেঙ্গুজ্বরের হাত থেকে পৌরবাসীকে রক্ষায় তিন ফর্মুলায় এডিস মশকমুক্ত পৌর নগরী গড়ে তোলা হবে।
উদ্বোধনী দিনে পৌর শহরের বাস্টস্ট্যান্ড, গোহাটা, পুর্বদাপুনিয়া, খেলার মাঠ ও পৌর কেন্দ্রীয় ঈদগাহ, পশ্চিমদাপুনিয়া এলাকায় এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পৌরসভার সচিব মদন মোহন দাস, প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, সংরক্ষিত আসনের কাউন্সিলর দিলুয়ারা আক্তার, মোছাঃ শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, পৌর কাউন্সিলর মো. মাসুদ মিয়া রতন, মো. নুরুল ইসলাম, মোঃ আতাউর রহমান আতা, মোঃ এমরান মুনশী, মোঃ সাইফুল ইসলাম রিপন, এস.এম আলী আহাম্মদ, উসমান মটরর্সের জিএম সামছুল হক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রধান সহকারি মাসুদ করিম অভি, হিসাবরক্ষক মঞ্জুরুল হক, কঞ্জারভেন্সী সুপারভাইজার মো. আবু বক্কর ছিদ্দিক, কর নির্ধারক শ্যামল চন্দ্র সরকার, বাজার পরিদর্শক মো. আবুল খায়ের, কার্য সহকারী আবু হেনা মোস্তফা কামাল, স্যানিটারী ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম শফিক, ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর প্রমুখ।
