মাদারীপুর জেলা প্রশাসকের ৩৩৩ এর প্রচারণায় সংবাদ সম্মেলন
প্রকাশ: ০৮ অগাস্ট ২০১৯, ০১:৩৪ পূর্বাহ্ন | সারাদেশ
এসএম আরাফাত হাসান:
জনগনের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে সরকারের কেন্দ্রীয় তথ্য/সেবা/অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য ”এটুআই” কতৃক কলসেন্টার ৩৩৩ চালু করা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের সাথে আলোচনা ও প্রচারণার উদ্দেশ্যে মাদরীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম এর সভাপতিত্বে জেলা প্রশাসকে কার্যালয়ে বুধবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় তিনি জানান, গত ১২ এপ্রিল ২০১৮ তারিখ প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ”এটুআই”কলসেন্টার ৩৩৩ এর উদ্বোধন করেন।
সভায় মাদারীপুর জেলা প্রশাসক, “৩৩৩” নম্বরে কল করে যে সকল সরকারী সেবা পাওয়া যাবে তা তুলে ধরেন, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দীন গিয়াস, প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর কবির, গোলাম মাওলা আকন্দ, সুবল বিশ্বাস, এম আর মর্তুজা, সাংবাদিক পলাশ, সাপ্তাহিক বর্তমান ইশারা পএিকা সম্পাদক মৈত্রী মিডিয়া প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসান, বেলাল রিজভী, সঞ্জয় কর্মকর অভিজিৎ মেহেদী হোসেন, আবদুল্লাহ আল মামুন, অজয় কুন্ড, মাসুদ, আরিফ, এমদাদ, লিমন,এমদাদুল, জুয়েল শাহাদাত সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
সেবাসমূহ: জনপ্রতিনিধি ও সরকারী কর্মচারীদের সাথে যোগাযোগের তথ্য,পর্যটক আকর্ষনের স্হানসমূহ,বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য ইসলামিক মাসআলা-মাসায়েল,ই-টিন তথ্য,আবহাওয়া তথ্য,নিরাপদ অভিবাসন তথ্য ও অভিবাসনে প্রতারণার স্বীকার হলে অভিযোগ জানানো এবং বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে পারবেন দেশের সকল জনসাধারন।

