বশেফমুবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১২ পূর্বাহ্ন   |   শিক্ষা

বশেফমুবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা শুরু


মোঃ সাদেকুল ইসলাম সাকিব(বশেফমুবিপ্রবি প্রতিনিধি): 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে (৭ সেপ্টেম্বর) বুধবার ব্যবস্থাপনা বিভাগের অন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগীতা ২০২২ এর শুরু হয় লুডু খেলার মধ্য দিয়ে।


বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অন্তঃবিভাগ প্রতিযোগীতায় ক্রিকেট, ফুটবল ও লুডু খেলার আয়োজন করা হয়েছে যার মধ্যে বুধবার অনুষ্ঠিত হলো লুডু খেলা (শুধু ছাত্রীদের জন্য)।


ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসকে আহ্বায়ক করে আতিকুর রহমান ও রাশেদুল ইসলামকে সদস্য সচিব করে খেলাটি পরিচালনা করা হয়।

এই লুডু প্রতিযোগিতায় তিনটি ব্যাচ থেকে ১২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এদের মধ্য ২য় ব্যাচের মুক্তা খাতুন প্রথম, ৩য় ব্যাচের নাদিয়া আক্তার দ্বিতীয় এবং পূজা মজুমদার তৃতীয় হয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক জাহিদ হাসান।


প্রতিযোগিতাটি পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন।

শিক্ষা এর আরও খবর: