ঢাবি’র ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর

 প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:০৯ পূর্বাহ্ন   |   শিক্ষা

ঢাবি’র ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন আগামী ১৯ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। বুধবার (৭ সেপ্টেম্বর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।


মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক বিশেষ সভার সুপারিশের আলোকে সিন্ডিকেটের এই সভায় উপরোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়।


সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যরা সংযুক্ত ছিলেন।



শিক্ষা এর আরও খবর: