কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ ও প্রাসাঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০৪:৪১ অপরাহ্ন | শিক্ষা
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ ও প্রাসাঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ. কে. এম. জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সরকার দলীয় নেতা, সাংবাদিক ও বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কয়েকটি জায়গা প্রস্তাবের পক্ষে মতামত চাওয়া হলে শেষ পর্যন্ত সকলের মতামতের ভিত্তিতি তিনটি জায়গার নাম আসে। এরমধ্যে নালিয়ার দোলা, দাসের হাটের ছড়া ও টগরাইহাট।

