চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন   |   শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন


​চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থীদের সর্ববৃহৎ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘লালমাই স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২০শে এপ্রিল সংগঠনের এক সাধারণ সভায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


​নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নাজমুছ ছাকিব। তার বাড়ি লালমাই উপজেলার বড়তুলা গ্রামে এবং তিনি প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা রুহুল আমিনের সন্তান।

সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাফাক আল জাবের সৈকত, যার বাড়ি উপজেলার যুক্তিখোলা কেদার দুয়ার এলাকায়।


​সংগঠনটির নেতৃবৃন্দ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লালমাইয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা, শিক্ষা সহায়তা নিশ্চিত করা এবং ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই সংগঠনের মূল লক্ষ্য। চবিতে অধ্যয়নরত লালমাইয়ের মেধাবী মুখগুলো যেন একটি প্ল্যাটফর্মে থেকে নিজেদের এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সেই উদ্দেশ্যেই এই অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে।


​কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

​সহ-সভাপতি: আব্দুর রহমান, আবু নোমান, পাপড়ি বড়ুয়া, চয়ন দে, রুকাইয়া মজুমদার, বোরহান ইবনে লোকমান, আজহারুল ইসলাম সাব্বির, মারুফ বিল্লাহ, অর্পা বড়ুয়া, তানজিনা তাইবা, সালমা সুলতানা সর্মি ও তাহমিনা তানজিন।

​যুগ্ম সাধারণ সম্পাদক: তারেকুল ইসলাম।

​সাংগঠনিক সম্পাদক: দিদার হোসেন ও হুমাইরা আক্তার।

​দপ্তর সম্পাদক: হনুফা আক্তার বিথী ও ফাহমিদা মার্জিয়া।

​ছাত্রী বিষয়ক সম্পাদক: খুরশিদা আক্তার বিনা, আয়েশা ও সায়মা রহমান মোনালিসা।

​প্রচার সম্পাদক: মো: মেহরাজ।

​অর্থ সম্পাদক: মহি-উদ্দিন।

​আইন বিষয়ক সম্পাদক: মো: নুরনবী।

​ক্রীড়া বিষয়ক সম্পাদক: সাব্বির হোসেন।

​সদস্য: কাউছার মজুমদার, আরাফাত ইসলাম, রাফিউল ইসলাম, আখি খন্দকার ও হাবিবা হাফসা।

শিক্ষা এর আরও খবর: