সিলেট জেলা প্রেসক্লাব'র সদস্য পদে আবেদনপত্র আহবান
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন | মিডিয়া কর্নার
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবে নতুন সদস্য নেওয়া হবে। এ লক্ষ্যে সদস্য হতে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়েছে। দৈনিক পত্রিকা, টেলিভিশন, বার্তা সংস্থা ও নিবন্ধি নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকরা সদস্য হতে আবেদন করতে পারবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত ক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের পরিচালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসারে আজ ১লা এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ে আগ্রহীরা সিলেট মহানগরের বারুতখানাস্থ ক্লাব কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং ফটোসাংবাদিকদের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে। অন্যান্য শর্তাবলি আবেদনপত্র সংগ্রহের সময় ক্লাবের নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
আগ্রহীরা প্রয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদকের (মোবাইল নং : ০১৭১৮৩৫০৯০০) সাথে যোগাযোগ করতে পারবেন।
