ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল!

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন   |   জাতীয়

ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে ডিএমপির অশ্বারোহী দল!

 রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়া নিয়ে সড়কে টহল দিচ্ছে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায় তাদের। সরেজমিনে দেখা গেছে, কারওয়ানবাজারে  ডিএমপির অশ্বারোহী দলের হরিয়ানা জাতের সুঠাম দেহের, লম্বা ও বলিষ্ঠ গড়নের ছয়টি ঘোড়া নিয়ে টহল দিচ্ছেন তারা। ঘোড়ার পিঠে ছিল সুসজ্জিত স্যাডল ও নিরাপত্তা সামগ্রী। নিয়ন্ত্রণে থাকা পুলিশ সদস্যদের নির্দেশে ধীর গতিতে চলাচল করছিলেন তারা।


 আশপাশে অশ্বারোহী দলকে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও উৎসাহ দেখা যায়। অনেকেই ঘোড়াগুলোকে ঘিরে সেলফি, ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।


জাতীয় এর আরও খবর: