সিলেট ট্যুরিস্ট ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

 প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন   |   জেলার খবর

সিলেট ট্যুরিস্ট ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন


ঐতিহ্যবাহী সিলেট ট্যুরিস্ট ক্লাবের রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ১৪ রামাদ্বান, ৪ মার্চ শনিবার নগরীর বন্দরবাজারস্হ হটফুড রেষ্টুরেন্টে বিপুল সংখ্যক ক্লাব সদস্য ও সূধী-শুভাকাঙ্খীদের উপস্থিতিতে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেট এর উপপরিচালক মো: আব্দুর রফিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট ইরফানুজ্জামান, উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক বিশিষ্ট শিল্পপতি মো. কাপ্তান হোসেন। ক্লাব সভাপতি রোটারিয়ান মকসুদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে ক্লাব সদস্যদের বাইরেও বিভিন্ন শ্রেণী-পেশার সূধীজন, ক্লাব উপদেষ্ঠা, জীবন সদস্য ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন রাজনগর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোহাম্মদ বদরুল হোসাইন, দোয়া পরিচালনা করেন করিমউল্লাহ মার্কেট মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শরীফ আহমদ, বক্তব্য রাখেন ক্লাবের জীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. জামাল মিয়া, জীবন সদস্য মাহবুব ইকবাল মুন্না, এনটিভি ইউরোপ প্রতিনিধি ও সাবেক ক্লাব সভাপতি আবু হানিফা, সাবেক সভাপতি রোটারিয়ান কামরুল ইসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান নুরুল ইসলাম রূপন, সহ-সভাপতি রোটারিয়ান এনামুল কবীর। ক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহ রুম্মানুল হকের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব, সাংগঠনিক সম্পাদক শেখ জাবেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সম্পাদক ওলিউর রহমান মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুরাদুজ্জামান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক কুতুব উদ্দিন, তথ্য-প্রযুক্তি সম্পাদক মুশাররফ হোসেন চৌধুরী মিশু প্রমূখ। 


জেলার খবর এর আরও খবর: