গণতন্ত্র টিকে থাকে মানুষের সাহসে : এস এম জিলানী

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   রাজনীতি

গণতন্ত্র টিকে থাকে মানুষের সাহসে : এস এম জিলানী


এবারের নির্বাচন নিছক ক্ষমতার পালাবদলের লড়াই নয়, এটি দেশ গড়ার নির্বাচন—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন গোপালগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জিলানী। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভয়ের সংস্কৃতি ভেঙে মানুষের আস্থা, ভালোবাসা ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার। তিনি বলেন, দেশবিরোধী অপশক্তি নির্বাচনকে বানচাল করতে চায়, কিন্তু ভয়ভীতি জয় করে ভোরের আলোতেই মানুষকে কেন্দ্রে আসতে হবে। গণতন্ত্র টিকে থাকে মানুষের সাহসে, ভোটে ও শান্তিপূর্ণ অংশগ্রহণেএই বিশ্বাস থেকেই তাঁর আহ্বান।

এস এম জিলানী স্মরণ করিয়ে দেন, আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট বার্তা "হানাহানি নয়, চাই শান্তি ও নিরাপত্তা"।

 রাজনীতিকে গতানুগতিক সংকীর্ণতা থেকে বের করে জনতার দোরগোড়ায় নিয়ে যেতে হবে। নেতারা মানুষের পাশে থাকলে তবেই তৈরি হয় আস্থা ও ভালোবাসা। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, গোপালগঞ্জ-৩ আসনে কোনো অনিয়ম, অত্যাচার বা মামলা-বাণিজ্য চলতে দেওয়া হবে না। সবাই শান্তিতে বসবাস করবে, অপরাধীর বিচার হবে আইনের মাধ্যমে। সন্ত্রাসী হামলা ও মবতন্ত্রের কোনো ঠাঁই নেই—এটাই মানবিক রাষ্ট্রচিন্তার ভিত্তি।

 এস এম জিলানী বলেন, ‘৭১ আমাদের ভিত্তি, আমাদের পরিচয়।’ মুক্তিযুদ্ধকে কোনোভাবেই অসম্মান করা যাবে না। টেকসই গণতন্ত্রের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে, তৃণমূলকে মূল্যায়ন করতে হবে এবং প্রত্যেকের সম্মান নিশ্চিত করতে হবে। ভয়ের সংস্কৃতি দূর করে মানুষের জন্য রাজনীতিই বাস্তবায়ন করতে হবে এটাই সময়ের দাবি।

তিনি গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই ক্ষতি অপূরণীয়, দেশের মানুষ শোকে কাতর।  তবে এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ গড়ার কাজে জাতীয়তাবাদী সকল সৈনিককে নিরলস পরিশ্রম করে যেতে হবে বলে আহ্বান জানান তিনি।

সাধারণ মানুষের জীবনযাত্রার মান কীভাবে উন্নত হবে, সে বিষয়ে নজর দেওয়ার তাগিদ দেন এস এম জিলানী। দলের ৩১ দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে হবে। বিএনপির রাজনীতির লক্ষ্য দেশ ও দেশের মানুষ—এই বার্তা যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তবে সব প্রতিপক্ষকে মোকাবিলা করা সম্ভব। তিনি স্পষ্ট করেন, বিএনপি মজলুমের পাশে থাকবে। মানুষের মধ্যে যে বিশ্বাস তৈরি হয়েছে দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে। এটা  রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

দেশ গঠন ও ৩১ দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি নেতাকর্মীকে মানুষের আস্থা ধরে রাখতে হবে। বিগত সরকার যা করেছে, বিএনপি তা করতে চায় না, এটাই তারেক রহমানের অঙ্গীকার। মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক—এই মানবিক লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায় বিএনপি।

রাজনীতি এর আরও খবর: