রূপসায় নৈহাটি ইউনিয়ন আ. লীগের মতবিনিময় সভায় -- এমপি সালাম মূর্শেদী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৬ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (রূপসা) :
দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি- জামাতের সন্ত্রাস ,নৈরাজ্য ও অপপ্রচার প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৩ টায় রূপসা কলেজ মিলনায়তনে নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় খুলনা-৪ আসনের এমপি জননেতা আব্দুস সালাম মূর্শেদী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, যতই দলের ভেতর দ্বিধাদ্বন্দ্ব থাকুক নির্বাচন এলে বাংলাদেশ আওয়ামীলীগের সকল সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে যায়। তারই ধারাবাহিকতায় দেশের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনার বিকল্প, শুধুই শেখ হাসিনা। তেমনি আওয়ামী লীগের বিকল্প আর কেউ নেই। নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম. আঃ আব্দুস সালাম, মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, আব্দুল মজিদ ফকির, স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিবুর রহমান মোল্লা, যুগ্ম- সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, এমডি রকিব উদ্দিন, দপ্তর- সম্পাদক আক্তার ফারুক, আব্দুল গফুর খান, শ,ম জাহাঙ্গীর, মোঃ ওয়াহিদুজ্জামান, সেলিম মোল্লা, রবিউল ইসলাম লিটু, আমজাদ হোসেন, মাহাবুবুউল আলম, আব্দুল গফফার, রুহুল আমিন রবি, মোঃ বেনজীর হোসেন, মোঃ ফরিদ শেখ, মোঃ রবিউল ইসলাম ,যুবলীগ নেতা মোঃ সাইদুর রহমান ছগির, কামরুজ্জামান সোহেল, আশিক আহসান লিখন, আফজালুল হক, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম, মামুন শেখ, অলিয়ার রহমান, রবি মিনা, ফ,ম আইয়ুব আলী, জাকির হোসেন রাজু, আব্দুর রাজ্জাক, মোজাফফর হোসেন, মোঃ নাজির উদ্দিন, তারেক আজিজ, সাইফুল ইসলাম শাওন, রুমিচা বেগম, আব্দুল জব্বার শেখ, জিয়াউদ্দিন, মোঃ জাহিদ হাসান, শেখ সাগর, আব্দুল করিম, ওয়াসকুরুনি বাবু জেসমিন বেগম, রিজিয়া বেগম প্রমুখ।

