লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ প্রদর্শনী
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন | সারাদেশ
স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারী শনিবার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান পালিত। লালমাই উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. ফোরকান এলাহি অনুপম এর সভাপতিত্বে ও উপস্থিত থেকে একদিনের এই প্রদর্শনী উদ্বোধন করেন। ডা. দোলন দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক বিকম, অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডা. ইসমাইল হোসেন, প্রোডিউসার গ্রুপের জেলা সাধারণ সম্পাদক জনাব আবদুল আজিজ, লালমাই উপজেলা প্রাণী সম্পদ প্রোডিউসার গ্রুপের সাধারণ সম্পাদক ও লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক জনাব আবদুল মোতালেব।
এসময় লালমাই উপজেলা প্রশাসনের যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুত বাগমারার ডিজিএম খোরশেদ আলম, বেলঘর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়নের জনাব লিয়াকত গাজী, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো আরিফুল ইসলাম রাব্বি সহ লালমাই উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

