মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন   |   প্রশাসন

মন্ত্রিপরিষদের নতুন সচিব হলেন ড.নাসিমুল গনি


নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. নাসিমুল গনি। ২০০৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাকে। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে চাকরি থেকে অবসর দেওয়া হয় তাকে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

প্রশাসন এর আরও খবর: