বিএনপি নামে দেশে কোন রাজনৈতিক দল নেই: মুকসুদপুরের শান্তি সমাবেশে ফারুক খান এমপি

 প্রকাশ: ১১ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৩০ অপরাহ্ন   |   রাজনীতি

বিএনপি নামে দেশে কোন রাজনৈতিক দল নেই: মুকসুদপুরের শান্তি সমাবেশে ফারুক খান এমপি

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ):


দেশে যত উন্নয়ন হয়েছে সব টুক আওয়ামী লীগের সময়, বিএনপি কোন উন্নয়ন করেনি।  তারা লুটপাট ছাড়া আর কিছুই করেনি। উন্নয়নের মাঠে কোন বিএনপি নেই। এজন্য আমি বিশ্বাস করি দেশে বিএনপি নামে কোন রাজনৈতিক দল নেই।

বিএনপি এপর্যন্ত চার বার ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় থেকে কি দিছে বাংলাদশেকে। মুকসুদপুরে বিএনপির করা উল্লেখযোগ্য কোন উন্নয়ন নেই। আপনাদের এলাকায় যত উন্নয়ন হয়েছে সকল উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে এবং আগামীতে যে উন্নয়ন হবে সেটাও আওয়ামী লীগ থাকলে হবে না থাকলে হবে না। তার প্রমান জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর ভিত্তি প্রস্তুর উদ্বোধন করেছিলেন বিএনপি এসে সেটা বন্ধ করে দিছে। শনিবার ( ১১ ফেব্রুয়ারী ) বিকালে উপজেলা সদর ঈদগাহ মাঠে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন আমরা দেশের টাকায় পদ্মা সেতু করেছি। দেশের যত উন্নয়ন হয়েছে সেটার কৃতিত্ব একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিতে পারেন। বাংলাদেশের মানুষ শান্তি চায় এজন্যই আজকের এই শান্তি সমাবেশ। আমরা দেশবাসীকে এমনকি বিএনপিকে বলতে চাই, আমরা দেশে কোন গোলমাল চাইনা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আগামী নির্বাচন শুষ্ঠভাবে, শান্তিপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হবে। সুতরাং আপনারা বিএনপির গুজবে কান দিবেন না। বিএনপি দেশে শান্তি চায়না, আওয়ামীলীগ দেশে শান্তি চায়।


রাজনীতি এর আরও খবর: