জীবন মানোন্নয়নে উখিয়ার অসহায় দরিদ্র ৭শ পরিবার পেল ২ কোটি ১২লাখ টাকার সহায়তা

 প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

জীবন মানোন্নয়নে উখিয়ার অসহায় দরিদ্র ৭শ পরিবার পেল ২ কোটি ১২লাখ টাকার সহায়তা


রতন কান্তি দে (উখিয়া , কক্সবাজার):


উখিয়া উপজেলার হতদরিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক জীবন মানোন্নয়নে অর্থনৈতিক ভাগ্যের পরিবর্তনে  কারিতাস বাংলাদেশ জরুরী সাড়াদান কর্মসূচী আওতায় স্থানীয় অবকাঠামো ও বিপদাপন্ন

মানুষের  প্রকল্পের মাধ্যমে উপজেলার জালিয়াপালং এবং হলদিয়াপালং ইউনিয়নের স্থানীয় পরিবারের অংশগ্রহনকারীদের আয়বৃদ্ধিমূলক কাজের মঞ্জুরী এবং ঘর মেরামতের জন্য আর্থিক সহায়তা কার্যক্রমের নগদ অর্থ বিতরন অনুষ্ঠানিকভাবে শুরু হয়।


বুধবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ এর জরুরি সাড়াদান কর্মসূচী প্রকল্পের পরিচালক লিটন গমেজ।


প্রধান অতিথি হিসেবে হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস বাংলাদেশের জরুরি সাড়া দান কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার নিকোদিমাস কে  কস্তা।


কারিতাস বাংলাদেশের  প্রকল্প কর্মকর্তা (জীবিকা) বিকাশ ঘাগ্রা এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ আল- মামুন, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও ইউএনডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর ( উপজেলা এনজিও সমন্বয় কর্মকর্তা) মোঃ সেলিম উদ্দিন।


জার্মান হিউমেন্টেরিয়ান এসিস্টেন্স এর অর্থায়ন ও সহায়তায় কারিতাস বাংলাদেশ স্থানীয় বিপদাপন্ন ৪৫০টি পরিবারকে আয়বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য প্রতি পরিবারকে ২৫ হাজার টা করে মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার এবং ২৫০ টি বিপদাপন্ন

পরিবারকে ঘর মেরামতের জন্য প্রতিটি পরিবারকে ৪০ হাজার টাকা করে ১ কোটি টাকা  আর্থিকভাবে সহায়তা ও প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করেছে।


উপকারভোগীদের প্রশিক্ষণ প্রদান করায় সেটা ক্ষতিগ্রস্থ বিপদাপন্ন আয়বৃদ্ধিমূলক সহায়তা পাওয়ায় পরিবারের আয় বৃদ্ধিতে ভূমিকা রাখবে,  যার ফলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে। তাছাড়া শেল্টার মেরামতের আর্থিক সহায়তার মাধ্যমে বিপদাপন্ন পরিবারগুলো দুর্যোগ ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং পরিবারের সু-রক্ষা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, জার্মান হিউমেন্টেরিয়ান এসিস্টেন্স কর্তক কারিতাস জার্মানীর মাধ্যেম এই অনুদান সহায়তা প্রদান করা হয়।

সারাদেশ এর আরও খবর: