দুর্দশায় আছেন বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৯:৪০ অপরাহ্ন | শিক্ষা
নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোনো এক বিভাগের চীফ ইন্সট্রাক্টর কর্মরত একজন শিক্ষক ইনবক্সে তাদের দুর্দশার কথা জানালেন। করোনা ভাইরাসের জন্য আমাদের প্রতিষ্ঠানটি গত ১৭ই মার্চ থেকে বন্ধ আছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। সরকার ঘোষিত ছুটি হয়তো আরো বাড়বে। আমাদের প্রতিষ্ঠানেই ৩০ জনের অধিক শিক্ষক-শিক্ষিকা আছেন যারা উক্ত প্রতিষ্ঠানের বেতনের উপর নির্ভরশীল। সম্প্রতি জানতে পারি ,আমাদেরকে গত মাসের বেতন দেওয়া হবে না। আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যদি গার্মেন্টস শ্রমিকরা বেতন পায় তবে কি আমরা শিক্ষকরা আমাদের ন্যায্য বেতনটুকু পেতে পারি না। আমার মনে হয় আমাদের মত অনেক বেসরকারি প্রতিষ্ঠানের একই অবস্থা যাদেরকে গত মাসের বেতন দেওয়া হবে না। সরকারে প্রতি আকুল আবেদন এই যে সরকার যেন ব্যবস্থা নেয় যাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ যাতে তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান করে।
বিষয়টিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছে বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা।

