ঢাবির জিয়া হলে দুপুরের খাবার এর মান নিয়ে প্রশ্ন সকাল ১০টায়!

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২০, ১০:০৪ অপরাহ্ন   |   শিক্ষা

ঢাবির জিয়া হলে দুপুরের খাবার এর মান নিয়ে প্রশ্ন সকাল ১০টায়!

ঢাকা বিশ্ববিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় নিম্নমানের খাবার ও টি-শার্ট সরবরাহের অভিযোগে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের গেস্ট রুমের সামনে সকাল ১০টার দিকে প্রভোস্ট এর পদত্যাগের দাবিতে আন্দোলন শুর করে কিছু শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক্যাটারারদের থেকে সাপ্লাই নেয়া খাবার সরবরাহের কথা ছিল দুপুর ১২টা ৩০ মিনিটের পর। দুপুরের খাবারের মান নিয়ে সকাল ১০টায় আন্দোলনের বিষয়ে অবাক হওয়ারই কথা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে জিয়া হল কর্তৃপক্ষ প্রদও খাবারের তালিকায় ছিল পোলাও, চিকেন রোস্ট, বিফ কাবাব, ডিম ভুনা এবং পেপসি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের খাবারের তালিকায় ছিল পোলাও, চিকেন রোস্ট, ডিম ভুনা এবং পেপসি। তার অর্থ দাড়ায় জিয়া হল কর্তৃপক্ষ তাদের তালিকায় বিফ কাবাব এর আইটেমটি বেশি যোগ করা হয়েছিল। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এর ক্যাটারারদের থেকে খাবার সাপ্লাই নেয়া হয়েছে।

অন্যদিকে বসন্তের সাথে মিল রেখে উন্নত মানের হলুদ রঙের স্পোর্টস টি শার্ট দেওয়া হয় ছাত্রছাত্রীদের।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, এ আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে এ আন্দোলন শুরু হলেও এর পিছনে অন্য কারণ বিদ্যমান। খাবারের অর্ডারটা কোন এক নেতাকে দেয়া হয়নি বলে এ আন্দোলন হতে পারে বলে অনেক শিক্ষার্থী মনে করে।

হলের একজন আবাসিক শিক্ষক বলেন, খাবারে এর জন্য আন্দোলন করাটা অযৌক্তিক। হল প্রশাসন সবসময় র্শিক্ষার্থীদের জন্য হল আন্তরিক।

এ প্রসঙ্গে ড .জিয়া রহমান বলেন, এমন পরিস্থিতির সৃষ্টি করা দুঃখজনক। শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহবান জানান তিনি।

শিক্ষা এর আরও খবর: