ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি হলেন সুজন শেখ
প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন | সারাদেশ
বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিনের কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন মুকসুদপুরের সুজন শেখ। সুজন শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার কৃষ্ণাদিয়া গ্রামের এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
সুজন শেখের পদপ্রাপ্তির বিষয়ে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, 'সুজন ছাত্রলীগের নিয়মিত সদস্য হিসেবে সকল সভা ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ ছিলো। এই কমিটিতে সুজন মনোনীত হয়েছেন।
গোপালগঞ্জ এর মুকসুদপুর এর সন্তান সুজন শেখ ছাত্র লীগের এক নিবেদিত প্রান। তিনি ছাত্রলীগের পাশাপাশি সোনারবাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সামাজে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জ ১ আসনের দায়িত্ব পালন করেন। এছাড়া সুজন শেখ “মুকসুদপুর ছাত্র কল্যান সমিতি’’, “গোপালগঞ্জ জেলা সমিতি” এর সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন ।
উল্লেখ্য, সুজন শেখ টংগী সরকারী কলেজ এমএ শেষ বর্ষের ছাত্র।

